• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দোকানেও ভাঙচুর-লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮ কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি বিদ্যুৎ ও পানি বন্ধ, উচ্ছেদ-আতঙ্কের মধ্যেই দিল্লির শতবর্ষী মসজিদে জুমার নামাজ পড়লেন মুসল্লিরা ভিনিসিয়ুসের পথে ইয়ামাল, ব্যালন ডি’অরের আগেই উদ্‌যাপনের প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে? ‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’ গুড়ের চায়ের রেসিপি

কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাজধানীর খিলক্ষেত এলাকার কুড়িল বিশ্ব রোডে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের আরেক পথচারী আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাঁদের দুজনকে উদ্ধার করে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি বিভাগে আহত ইমরানের চিকিৎসা চলছে।আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় কুড়িল বিশ্ব রোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহত ব্যক্তি হাসপাতালে নেওয়ার পথে শুধু নিজের নাম ইয়াসিন বলতে পেরেছিলেন। তবে তিনি কোথায় থাকেন বা কী করেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি। ইয়াসিনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন আহত ইমরান জানান, তাঁর বাসা রাজধানীর মগবাজার এলাকায়। সন্ধ্যায় তিনি ৩০০ ফুট এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা