বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Title :
নেছারাবাদের বিএনপির তিন দশকের সংগ্রামী মুখ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার এমবিবিএস না হয়েও প্রেসক্রিপশনে চোখের অ্যান্টিবায়োটিক মোবাইল ফোন কেড়ে নেওয়া নিয়ে বিরোধে খুন: এক সপ্তাহের মধ্যে আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার; আদালতে স্বীকারোক্তি কুড়িয়ানার দুলাল সিকদার – মিলন – মিঠুন গংরা নিখিল সিকদারের বৈধ সম্পত্তিতে অধিকারে বাঁধা গৌরনদীতে দূর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স: আহত-৭ গৌরনদীতে জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি নাগেশরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক ক্যান্টনমেন্ট সার্কেল ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা

নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

গোলাম মোস্তফা:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কালারদোয়ানিয়া গ্রামে গভীর রাতে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত দলের সরদার আঃ আজিজ কে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে মাদারীপুর শহর থেকে তথ্য প্রযুক্তি ও Rab-08 এর সহায়তায় গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নাজিরপুর থানায় পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সরকেল) নাসরিন জাহান সংবাদ সন্মেলন করে জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ৯ জনের একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের দক্ষিণ কলারদোয়ানিয়া গ্রামের

উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে।
এসময় তারা বাড়ির মালিককে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও কোপাকুপির ঘটনা ঘটে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করে। এতে ডাকাত দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সঙ্গীও এক ডাকাত মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘঠনাস্থলে গিয়ে নাজিরপুর থানা পুলিশের একটি টিম মুমূর্ষ ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

নাজিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম জানান,ডাকাতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিজান অব্যাহত রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo