বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

গৌরনদীতে জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি

  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে দুই সাংবাদিককে মুঠো ফোনে জীবননাশের হুমকির রেশ কাটতে না কাটতে অপর এক সাংবাদিককে জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে জামিনে মুক্ত এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হুমকি পাওয়া ওই সাংবাদিকের নাম রাজিব ইসলাম তারিম। তিনি গৌরনদী প্রেসক্লাবের সদস্য ও দি ফিনান্সিয়াল পোষ্টের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাংবাদিক রাজীব ইসলাম তারিম জানান, গত ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন টরকী বন্দর ট্রাক স্ট্যান্ড সংলগ্ন আবির টেলিকম থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আরিফ শরীফ নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করেন। যা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

সম্প্রতি আরিফ জামিনে মুক্তি পায় এবং গত ১৮ এপ্রিল আরিফ শরীফসহ অজ্ঞাতনামা তিন-চারজনে তার (তারিম) টরকী বাসস্ট্যান্ডের ব্যবসা প্রতিষ্ঠানে হাজির হয়ে আরিফের বিরুদ্ধে কেন নিউজ করা হলো জানতে চায়।

এসময় সাংবাদিক রাজীবকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরিফের মেসেঞ্জার থেকে তাকে (রাজীব ইসলাম তারিম) অশ্লীল ভাষা ব্যবহার করে জীবননাশের হুমকি দেয়া হয়।
তবে জীবননাশের হুমকি ও অশালীন ভাষায় গালাগালের অভিযোগ অস্বীকার করে আরিফ শরীফ বলেন, আমার ফেইজবুক আইডি হ্যাক হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo