বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
নাগেশ্বরীর নাওডাঙ্গা বিলের উপর ব্রিজটির বেহাল দশা, দেখার যেন কেউ নাই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ নববর্ষের মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় বার্তা—“জুলাই সনদ বাস্তবায়ন হবেই” আশুলিয়া থেকে ডাকাতি হওয়া বিপুল পরিমান চাল ও ট্রাক উদ্ধার সহ গ্রেফতার (০১) এক। বিআরটিএতে দুর্নীতির ছক উন্মোচন: আলোচনায় দুই কর্মকর্তা রুহুল আমীন ও সালে আহমেদ উজিরপুরে নিষিদ্ধ ‘শাপলা পাতা’ মাছ বিক্রি গৌরনদীতে প্রকাশ্যে পরিবেশ দূষণ, দেখার যেন কেউ নেই বানারীপাড়ায় নদীতে ভাসছিলো স্কুল শিক্ষার্থীর লাশ ছিনতাইকারীদের কবলে বিক্রয় প্রতিনিধি, সর্বস্ব লুট পুলিশ থেকে বাঁচতে ইয়াবা গিলে অচেতন মাদক কারবারি

লক্ষ্মীপুরে দুই মাদক ব্যবসায়ী আটক

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের চররুহিতা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় তৈরী পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩১ মার্চ মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ চর লামছি এলাকার কালু খাঁর নতুন বাড়ী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন চর লামছি গ্রামের কালু খাঁয়ের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ীর ঘরের ওয়ারড্রব থেকে ২০০ পিচ ইয়াবা, ৩ বোতল বিলাতি মদ, ১৮০ এমএল পরিমাণের ২০ বোতল হুইস্কি, এবং দেশি লেদে তৈরি একটি একনলা পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। এছাড়া তাদের নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের দুই হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সানোয়ার হোসেন জানান,গোপন সুত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ সোমবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চররুহিতা ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করি। এসময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম ও কবির হোসেন নামে দুইজনের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা, ৩ বোতল বিলাতি মদ, ১৮০ এমএল পরিমাণের ২০ বোতল হুইস্কি এবং দেশি লেদে তৈরি একটি একনলা পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমে বিরুদ্ধে অস্ত্র আইনে এবং তাদের দুই জনের বিরুদ্ধে মাদক ক্রয় বিক্রয়ের অপরাধে লক্ষ্মীপুর সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo