বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবুর ইন্তেকাল

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯১ Time View

সোহেল রায়হান, পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বন্দরের ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ির জনপ্রিয় ব্যক্তিত্ব, সদালাপী, পরোপকারী, সমাজসেবক, নিরহংকারী একজন ব্যক্তিত্ব মোঃ মাহমুদুল হাসান বাবু ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নেছারাবাদ উপজেলার মিয়ারহাট ব্যাপারী বাড়ি নিবাসী মোঃ খালেক ব্যাপারীর বড় ছেলে।

গত সোমবার (০৯ মার্চ) ২০২৬ রাত আনুমানিক ৯ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত রবিবার রাত সাড়ে ১২ টার দিকে তার নিজ বাড়িতে হার্ট এ্যাটাকে তিনি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার পরিবার অবস্থা খারাপ দেখে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসারত ডাক্তাররা অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে তাকে ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

উল্লেখ্য, তিনি নেছারাবাদ উপজেলার একজন তুখোর এবং ভদ্র আদর্শিক ছাত্রনেতা এবং নেছারাবাদ উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এর আপন চাচাতো ভাই ছিলেন।

তার এই অকাল মৃত্যুতে পুরো নেছারাবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাহমুদুল হাসান বাবু সবার পছন্দের ও ভালবাসার মানুষ ছিলেন। এলাকার সাধারন মানুষ এবং তার আত্মীয় স্বজনেরা বলেন, তিনি একজন সৎ নিষ্ঠাবান নম্র ভদ্র ও আদর্শিক মানুষ ছিলেন এবং তার মৃত্যুতে নেছারাবাদ উপজেলা বিএনপির এক অপুরনীয় ক্ষতি হয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ২টায় মিয়ারহাটের ফজিলা রহমান মহিলা কলেজ মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এরপর তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo