• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
বানারীপাড়ায় ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভ্যানচালক মঞ্জু হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মামুন বিএম কলেজে প্রথমবারের মতো চিকিৎসা কেন্দ্রের উদ্বোধণ টঙ্গীতে হোটেল ঘিরে বিস্ফোরণ আতঙ্ক, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভ ক্রেতা সংকটে ১৪শ’ কেজির ‘বাদশা’ দুইশ’ টাকার জন্য খুলে নেয়া হয় অক্সিজেন মাস্ক, অতঃপর রোগীর মৃত্যু প্রভাব খাটিয়ে জমি দখল— দুয়ারীপাড়ায় সংবাদ সম্মেলনে অভিযোগের ঝড় ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকা ডাকাতি: অস্ত্রসহ এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার আমি বড় হয়ে চাকরি করতে চাই, বাবা-মাকে নিয়ে ডাঙ্গায় ঘরে থাকতে চাই”

বানারীপাড়ায় ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাহাদ সুমন / ১৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বানারীপাড়ায় বাইশারী ইউনিয়নের বটতলা থেকে ১২ পিস ইয়াবাসহ শিয়ালকাঠী গ্রামের মাদক ব্যবসায়ী মেহেদী হাসান হীরাকে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার করে থানা পুলিশ। এদিন (বৃহস্পতিবার) আরেক পৃথক অভিযানে ডিবি পুলিশ বানারীপাড়া আবাসনের গোডাউন এলাকা থেকে মাদক সম্রাট শাকিলের অন্যতম প্রধান সহযোগী কাওছারকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৫ মে) তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, বানারীপাড়াকে সর্বনাশা মাদকমুক্ত করতে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা