• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

বরিশালে বিয়ের প্রলো’ভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষ’নে’র অভিযো’গ

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

জমি লিখে দেয়ার লোভ দেখিয়ে কোর্ট ম্যারেজের নামে প্রতারণা করে সপ্তম শ্রেণীর ছাত্রীকে (১৩) জোরপূর্বক একাধিকবার ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী দাদা সেন্টু ভূঁইয়ার (৫৫) বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করে বলেন, নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সেন্টু ভূঁইয়া। এরপর জমি লিখে দেওয়ার ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত অক্টোবর মাসে চারদিন আমাকে জোরপূর্বক কয়েকবার ধর্ষন করে।
এমনকি জমি লিখে দেওয়ার কথা বলে গত ৩ নভেম্বর আমাকে বরিশাল কোর্টে নিয়ে কোর্ট ম্যারেজ করে। এরপর সে আমার সঙ্গে স্ত্রী হিসেবে একাধিকবার মেলামেশা করেন।
এ বিষয়ে অভিযুক্ত সেন্টু ভূঁইয়া বলেন, বরিশালের এক আইনজীবীর মাধমে কোর্ট ম্যারেজ করেছি। বিষয়টি আর কাউকে না জানিয়ে তাকে (ওই ছাত্রী) তার বাবার বাড়িতে পাঠিয়ে দেই।

বিষয়টি জানাজানি হওয়ায় ৮ নভেম্বর (রবিবার) বিকেলে এলাকাবাসি আমাকে চাঁপ সৃষ্টি করলে আমি বিয়ের কথা স্বীকার করি। ওইদিন সন্ধ্যায় নতুন শ্বশুর বাড়িতে গেলে এলাকাবাসি টেরপেয়ে আমাকে আটক করে বেধম মারধর করে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে রবিবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার সকালে ভুক্তভোগীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা