• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন? ঘুষ নাকি উপহার, প্রতিমন্ত্রীর বক্তব্য ঘিরে বিতর্ক অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নেত্রকোণায় ধর্ষণে ১১ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চার দিন আটকে রাখেন তরুণীকে। তাঁকে বিভিন্ন স্থানে ওই তরুণ ও তাঁর দুই বন্ধু ধর্ষণ করেন। আটক অবস্থা থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তিনি নড়াইল সদর থানায় মামলা করেন।মামলার পর ভুক্তভোগী তরুণীর বড় ভাইয়ের ওই বন্ধুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে দুজনই জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তার দুজন হলেন নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। অন্য আসামি মো. বিপ্লব পলাতক।মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকেলে তিনি নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সহায়তা করার কথা বলে তিনি কৌশলে তাঁকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়। পরদিন রাতে তাঁকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নেওয়া হয়। সেখানেও তাঁকে ধর্ষণ করা হয়।অজয় কুমার কুন্ডু, নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এজাহারের বিবরণ অনুযায়ী, ওই তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তাঁর ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করেন।নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু প্রথম আলোকে বলেন, তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা