• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মাছবাহী পিকআপের চাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কে শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপের চালকসহ দুজন আহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৪০)। তিনি উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা এবং দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে কর্মস্থলে যাওয়ার জন্য করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসের অপেক্ষায় ছিলেন রেজাউল করিম। তিনি তখন মহাসড়কের বগুড়ামুখী লেনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা মাছবাহী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেন।স্থানীয় দুই ব্যক্তির ভাষ্য, দুর্ঘটনায় পিকআপের চালকসহ আহত দুজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।জাকির হোসেন, শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা