• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Headline
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পর্দার ববিতাকে দর্শক চেনেন বহু চরিত্রে। তাঁর অভিনয়, সাফল্য আর খ্যাতির গল্পও পরিচিত। তবে ব্যক্তিগত জীবনের কথা তুলনামূলক কমই সামনে আসে। কার সঙ্গে ঘর বেঁধেছিলেন বরেণ্য এই অভিনয়শিল্পী? কেমন ছিল তাঁদের সংসার? বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা। একমাত্র সন্তানের বয়স তখনো চার বছর হয়নি। এরপর আর বিয়ে করেননি তিনি।ফরিদা আক্তার ববিতার স্বামীর নাম ইফতেখারুল আলম। পেশায় তিনি ছিলেন ব্যবসায়ী। ১৯৮২ সালের ২৬ সেপ্টেম্বর তাঁদের বিয়ে হয়। সিনেমা নিয়ে ববিতার স্বপ্নকে পূর্ণ সমর্থন দিতেন ইফতেখারুল। সংসারের চিন্তা থেকে তাঁকে যতটা সম্ভব মুক্ত রেখে অভিনয়ে মনোযোগ দেওয়ার উৎসাহ দিতেন।ছেলে অনিকের সঙ্গে মা ববিতা। ছবি: ববিতার সৌজন্যেপ্রথম আলোর সঙ্গে এক আলাপে ববিতা জানিয়েছেন, স্বামী তাঁকে বলেছিলেন, বাড়ির কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, তিনি যেন শুধু সিনেমা নিয়ে ভাবেন। সেই সহযোগিতায় সংসার ও অভিনয়—দুই দিক সামলে চলছিলেন ববিতা। কিন্তু তখনো জানতেন না, তাঁদের একসঙ্গে পথচলা এত অল্প সময়েই থেমে যাবে।১৯৮৯ সালের ৪ ফেব্রুয়ারি তাঁদের সন্তান অনিক ইসলামের জন্ম হয়। ছেলের চতুর্থ জন্মদিনের আগেই, ১৯৯৩ সালের ১০ জানুয়ারি মারা যান ইফতেখারুল আলম। স্বামীর আকস্মিক মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েন ববিতা। সংসার ও সন্তানকে নিয়ে কীভাবে এগোবেন, বুঝে উঠতে পারছিলেন না।সেই দিনগুলোর কথা মনে করে ববিতা বলেছিলেন, ‘হঠাৎ অনিকের বাবার মৃত্যুতে চারদিকে ঘোর অন্ধকার নেমে আসে। কী করব, কীভাবে জীবন চলবে, যেন দিশাহারা আমি। তবে মনোবল হারানোর মানুষ তো আমি নই। মনটাকে শক্ত করি। আমার সন্তান আছে, তাঁকে নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে। তাঁকে গড়ে তুলতে হবে।’সন্তানের কথা ভেবেই নিজেকে সামলে নেন ববিতা। ছেলেকে বড় করার পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংসারের দায়িত্ব, আয়রোজগার, শুটিং ও সন্তানের দেখাশোনা—সবকিছুর মধ্যে সমন্বয় করে এগোতে হয়েছে তাঁকে।বিয়ের পর ববিতাস্বামীর মৃত্যুর পর পরিবার ও আত্মীয়স্বজন তাঁকে আবার বিয়ে করার কথা বলেছিলেন। কিন্তু নতুন সংসারে অনিকের জায়গা কেমন হবে, নতুন মানুষটি তাঁকে আপন করে নেবেন কি না, ছেলেই–বা কতটা মানিয়ে নিতে পারবেন—এসব ভাবনা ছিল ববিতার। অনেক ভেবেই দ্বিতীয়বার বিয়ে না করার সিদ্ধান্ত নেন। সন্তান ও অভিনয়কে ঘিরেই সাজিয়ে নেন পরবর্তী জীবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা