• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
নিজের পা নিজেই কাটলেন ইউক্রেনীয় সেনা, তারপর ড্রোনে ঝুলে ফিরলেন মৃত্যুপুরী থেকে ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দোকানেও ভাঙচুর-লুটপাট, আতঙ্কে ব্যবসায়ীরা সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮ কুড়িল বিশ্ব রোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত স্থানীয় সরকার মন্ত্রী মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি বিদ্যুৎ ও পানি বন্ধ, উচ্ছেদ-আতঙ্কের মধ্যেই দিল্লির শতবর্ষী মসজিদে জুমার নামাজ পড়লেন মুসল্লিরা ভিনিসিয়ুসের পথে ইয়ামাল, ব্যালন ডি’অরের আগেই উদ্‌যাপনের প্রস্তুতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে? ‘কোহলি বলেছিলেন ফিট হলে দলে নেবে, এরপর ফোন ধরেননি’

আগারগাঁওয়ে চোরাই তেলের রমরমা কারবার, শেরেবাংলা নগর থানার বিশেষ অভিযান

সুমন খান / ৩০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর আগারগাঁও এলাকায় অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে কয়েকটি দোকান ও স্থাপনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। আজ সোমবার (৫ অক্টোবর) শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শাহীন। এ সময় অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন ধরনের জ্বালানি তেল ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে,বলে,জানা,গেছে,স্থানীয়দের অভিযোগ, আগারগাঁও এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে দিন-রাত বিভিন্ন যানবাহন থেকে ডিজেল, পেট্রোল, অকটেন ও মবিল কম দামে সংগ্রহ করে তা গোপনে মজুত করে আসছে। পরে এসব জ্বালানি বাজারমূল্যের তুলনায় চড়া দামে বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, যানবাহন থেকে তেল নামিয়ে নেওয়ার ক্ষেত্রে চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে একটি চক্র এ অবৈধ ব্যবসা পরিচালনা করছে। ফলে একদিকে যেমন বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অগ্নিঝুঁকিপূর্ণ পরিবেশে খোলামেলা স্থানে জ্বালানি মজুত ও বিক্রির কারণে জননিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।পুলিশের বিশেষ অভিযানে কয়েকটি দোকান ও স্থাপনায় তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা জ্বালানি ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা গেলেও তারা এই চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।স্থানীয়দের প্রশ্ন ,যদি দিনের পর দিন এভাবে গাড়ি থেকে জ্বালানি সরিয়ে অবৈধভাবে বিক্রি হয়ে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছে এবং কীভাবে এতদিন ধরে এ ব্যবসা চলছিল?এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধ জ্বালানি ব্যবসার নেপথ্যে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা