• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
বিশেষ সংবাদ: কথা বলার আগে একজন মুমিন যে ৮ বিষয়ে খেয়াল রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশেষ সংবাদ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ কালকিনিতে ইসাহাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী বাকেরগঞ্জে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ঢাকা দক্ষিণের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ: চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বৈঠক

মাছের উৎপাদন বাড়াতে ডিমলার ১৩ জলাশয়ে পোনা অবমুক্ত

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

(নীলফামারী) প্রতিনিধি:

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১৩টি জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ডিমলা উপজেলার ১৩টি জলাশয়ে মোট ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে।

নির্ধারিত জলাশয়গুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর, উপজেলা ভূমি অফিস পুকুর, ডিমলা এতিমখানা পুকুর, ডিমলা থানা পুকুর, ডাংগারহাট মৎস্য অভয়াশ্রম, বুড়িতিস্তা রিজার্ভার, জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পুকুর, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ পুকুর, জনতা ডিগ্রি কলেজ পুকুর, খালিশা চাপানী ফাজিল মাদ্রাসা পুকুর, গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ পুকুর, উত্তর ছাতনাই কেদি মাদ্রাসা পুকুর এবং নাসির উদ্দিন প্রধান ও আমেনা প্রধান এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পুকুর।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সরকারি জলাশয়গুলোতে পরিকল্পিতভাবে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি জলাশয়গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মাছের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা আহ্বায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, মিনালুজ্জামান মিন্টুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা