• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিশেষ সংবাদ: গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ কালকিনিতে ইসাহাক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী বাকেরগঞ্জে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে সিআইডির হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ ঢাকা দক্ষিণের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ: চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বৈঠক বিশেষ সংবাদ: নারী ফুটবল: গোলশূন্য ড্রয়ে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বৈঠকে কমিটির সদস্য কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের, পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, নেত্রকোনা-৪ আসনের মোঃ লুৎফুজ্জামান বাবর, বগুড়া-৪ আসনের মোঃ মোশারফ হোসেন, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, চুয়াডাঙ্গা-২ আসনের মোঃ রুহুল আমিন এবং মেহেরপুর-১ আসনের মোঃ তাজউদ্দীন খান উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচ্যসূচির মধ্যে ছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়, মন্ত্রণালয়ের ১৮০ দিনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৭ সালের ৩০ জুন সমাপ্য অর্থবছরের জন্য বরাদ্দকৃত বাজেটের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা নিয়ে আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা