• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুরে গ্রেপ্তার টিসিবির নিন্মমানের বাধ্যতামূলক পণ্যে ক্ষুব্ধ বরিশালের সুবিধাভোগীরা মিরপুরে মধ্যরাতে অটোরিকশার অবৈধ চার্জিংয়ে যৌথ অভিযান,জব্দ ৭০ ব্যাটারি মিথ্যা তথ্য ও স্ট্যাটাসকো অমান্য করে সংবাদ প্রকাশের অভিযোগ: কালবেলার প্রতিবেদনের তীব্র প্রতিবাদ সাংবাদিক পরিচয়ে ইমনের বিরুদ্ধে রূপনগরের দুয়ারীপাড়ায় ভূমি দখলের চেষ্টার অভিযোগ কিশোরী অপহরণ-ধর্ষণের অভিযোগে রাসেল গ্রেপ্তার, তদন্তে এসআই জিয়াউর রহমানের সাহসী ভূমিকা মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের অভিযান, ৩ দালালের কারাদণ্ড ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৭০ বাঁকে ‘মৃত্যুফাঁদ’ দৌলতপুরে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগের পিতা সন্ত্রাসী হামলায় আহত ১৫ আগস্ট উপলক্ষে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দোয়া-মিলাদ

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

Reporter Name / ১১০ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রাহাদ সুমন,
বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিনের আবেদন করেন। ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও অদম্য মেধাবী,নম্র-ভদ্র ও আদর্শবান উদিয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ফজলে রাব্বী বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপক সক্রিয় ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন। এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা