• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার পরকীয় প্রেমিককে নিয়ে স্বামীকে মাটি চাঁপা দিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা ! ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে গাবতলীতে বিশেষ উচ্ছেদ অভিযান কালিয়াকৈরে র‍্যাব-১ এর বিশেষ অভিযান: ৩ লাখ টাকার ‘এস্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজধানীতে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত অভিযান, কঠোর আইনগত ব্যবস্থা চলমান বানারীপাড়ায় ৩টি চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ জনজাগরণ পত্রিকার সম্পাদক প্রকাশক ও মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন জন্মদিন পালিত

উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !

রাহাদ সুমন / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত “রহস্যময়’ সাদা পতাকায় ছেয়ে গেছে। গত চার-পাঁচ দিন পূর্বে কে বা কাহারা ব্রিজের দুপ্রান্তে এ পতাকা সাঁটিয়েছেন তা স্থানীয়
কেউ জানেন না। সাদা পতাকার মাঝে বাংলাদেশের কয়েকটি জাতীয় পতাকাও রয়েছে। ব্রিজের পূর্ব প্রান্তের ঢাল লাগোয়া পোল্ট্রিমুরগী ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান গত শুক্রবার সকালে দোকান খুলতে এসে তিনি এ পতাকা দেখতে পান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম বলেন, গুঠিয়া ব্রিজে সাদা পতাকা সাঁটানোর খবর শুনেছি। তবে প্রাথমিকভাবে এটার সঙ্গে ক্রিমিনাল এক্টিভিটিজের কোন যোগসুত্র পাওয়া যায়নি। এদিকে হঠাৎ করে কলেমা খচিত এ ধরণের “রহস্যময়’ পতাকা নিয়ে জনমনে না প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে। এ ধরণের পতাকা স্থানীয়রা আগে কখনও দেখেননি বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা