• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল তৃতীয় জানাজা শেষে সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন : শোকে স্তব্দ বরিশালের মিডিয়াঙ্গন আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী বানারীপাড়া ও উজিরপুরে ১৯৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শিক্ষা কার্যক্রম ব্যহত প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ; ব্যর্থতায় কঠোর ব্যবস্থার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাক্ষুসি আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একদিনে ১০ বাড়ি বিলীন

বানারীপাড়ায় ৩টি চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি যুবদল নেতা ওয়াসিম মৃধা গ্রেফতার

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বানারীপাড়া থেকে:

বরিশালের বানারীপাড়ার বাইশারী এলাকার আলোচিত ও একাধিক মামলার আসামি এবং যুবদল নেতা ওয়াসিম মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। ২ মে ২০২৬ তারিখে ইলুহার এলাকার মুরাদের (মুবাদ) দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ​পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা গেছে, গত ০২/০৫/২০২৬ইং তারিখে বানারীপাড়া থানায় দায়েরকৃত ৪ নম্বর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটিতে বেআইনি জনতা গঠন, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৩৮৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত ওয়াসিম মৃধার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে এর আগেও ৮টি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৯টি। এর মধ্যে ৩টিই গুরুতর চাঁদাবাজির মামলা। ওয়াসিম মৃধার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার তালিকা মামলা নং- ০৭(৯) ২৪, মামলা নং- ১৫(১) ২৫ এবং পূর্ববর্তী আরও একটি চাঁদাবাজির অভিযোগ। তার নামে ০৫(১১) ১২, ৮(৯) ১২, ৫(৯) ১২, ৮(২) ২০০৯, ১০(১) ২৩ এবং ৪(৮) ২৪ এই মামলা রয়েছে।
​এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে এসব মামলায় অভিযুক্ত থাকলেও ওয়াসিম মৃধা ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুনির্দিষ্ট মামলায় আসামি হওয়ায় ওয়াসিম মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা