• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Headline
মিরপুরে ছিনতাইয়ের পর ধাওয়া, ট্রাফিক পুলিশের হাতে ধরা মোবাইল ছিনতাইকারী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অনুরোধে সেলফি, ক্রীড়াসামগ্রীও দিলেন প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী আধুনিক কাতারের রূপকার শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণ: বিশ্বনেতাদের শ্রদ্ধা দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে ২৫ কোটি গাছ রোপণ করা হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার বরিশালে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়িপেটায় যুবক নিহত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে ডা. এসএম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল

বানারীপাড়ায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা গ্রেপ্তার

রাহাদ সুমন / ১৩০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

বরিশালের বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে
বরিশালে আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন সাবেক পৌর মেয়র গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে একটি রাজনৈতিক পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এ দিকে বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রায় ৮০ বছর বয়সী একজন সাবেক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামী করার ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার গ্রেপ্তারের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। দাবি উঠেছে নিঃশর্ত মুক্তির। প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা