• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
বরিশালের গোয়াল ঘরে বজ্রপাতে পাঁচটি গরুর মৃত্যু ঘুষ ও আটকের রমরমা বানিজ্যে আবার শিরোনাম হলেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ উজিরপুরে ডিবির মাদকবিরোধী অভিযানে শ্রমিকদল নেতার হামলা কনস্টেবলকে কুপিয়ে জখম, আটক ৪ অপরাধ দমনে সফলতা, তাই কি অপপ্রচারের শিকার ওসি হাবিবুর রহমান? প্রকাশিত সংবাদের প্রতিবাদ আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১ উত্তরায় জামায়াতের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পের ঘোষণা মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বানারীপাড়ায় ঈদুল আজহা উপলক্ষে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যারিষ্টার সাইফের শাড়ি-লুঙ্গি বিতরণ

রাহাদ সুমন / ১৮ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের উদ্যোগে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের পরিবারের পক্ষ থেকে ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গত তিন দিন ধরে বানারীপাড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার দিনভর সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের উপজেলার লবনসাড়ার গ্রামের বাড়িতে চার হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। রোববার সকালে বানারীপাড়া সন্ধ্যা নদীর দুই পাড়ের খেয়া ও ফেরীঘাটে শ্রমিকদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়াও সোমবার বানারীপাড়া পৌরশহরসহ বিভিন্ন এলাকায় কোরবানির ঈদের এ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহীদুল হক জামালের ছোট ছেলে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফ বলেন, এলাকাবাসীর সুখে-দুঃখে আমরা সবসময় পাশে ছিলাম আগামীতেও থাকবো ইনশাআল্লাহ্। আমার প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশিতে উচ্ছ্বসিত দরিদ্র এ পরিবারগুলো ব্যারিষ্টার সাইফের প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা