• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Headline
বিএম কলেজ ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল বিএম কলেজ ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল বরিশালে কবর থেকে ককটেল ছুড়লেন আওয়ামী লীগের প্রয়াত চার নেতা চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বানারীপাড়ার সেই ভূমি কর্মকর্তা আছমা আক্তারকে অপসারণ সাধারণ মানুষের সেবা নাকি সিন্ডিকেটের দখলে অফিস? আলোচনায় মেট্রো-৩ বিআরটিএ.. বশির উদ্দিন আহমেদ (পর্ব ১) জনদুর্ভোগ দূর করতে ঢাকা-১৫ পরিদর্শনে প্রশাসক, প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে এবার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো দুই পা হারানো দন্ডিত আসামি গৌরনদীর রফিকুলকে কারাগারে প্রেরণ প্রতারণা, জালিয়াতি ও প্রাণনাশের হুমকি: আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা… সিদ্দিকুর রহমান বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

গৌরনদীতে জরার্জীন ভবনে এতিম ও দুঃস্থ শিশুদের বসবাস

Reporter Name / ১৪৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা এলাকার এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্র।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অজপাড়া গাঁয়ের এ প্রতিষ্ঠানটির কারণে ওই এলাকাসহ পাশ্ববর্তী উপজেলার কয়েক হাজার এতিম ও দুঃস্থ শিশুরা পুনর্বাসিত হয়েছে। বর্তমানেও প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে। তবে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কেন্দ্রের নিবাসীদের জন্য জনপ্রতি সরকারি বরাদ্দ খুবই অপ্রতুল। বেসরকারি অনুদান বা দানশীল ব্যক্তিদের সহায়তাও দিন দিন হ্রাস পাওয়ায় প্রতিনিয়ত কেন্দ্রে কর্মরত শিক্ষক এবং স্টাফদের বেতন দিয়ে নিবাসীদের খরচ মেটাতে সংশ্লিষ্টদের রিতীমতো চরম হিমশিম খেতে হচ্ছে।

গৌরনদী উপজেলার শাহাজিরা এলাকার এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব সৈয়দ মিজানুর রহমান বাদশা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে অর্থাভাবে আবাসনের ভবন সংস্কার না করায় নিবাসীদের সীমিতস্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে। তাই ভবন সংস্কারের জন্য বরাদ্দ পেতে এবং নিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সহায়তা কামনা করেছেন।

একটানা ৩৩ বছর ধরে শাহাজিরা এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের সুপার হিসেবে কর্মরত আব্দুল গফুর ভূঁইয়া বলেন, বর্তমানে কেন্দ্রে পর্যাপ্ত ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে পাওয়া বরাদ্দ ও স্থানীয়দের সহযোগিতার চেয়ে প্রতিমাসে দ্বিগুন টাকা খরচ হচ্ছে। এতে করে কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের চরম হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যে ভবনগুলো দীর্ঘদিন থেকে সংস্কার না করায় কেন্দ্রের নিবাসী শিশুদের গাদাগাদি ও ঝুঁকির মধ্যে বসবাস করতে হচ্ছে। এতে করে অনেক নিবাসীরাই এখানে থাকতে চাচ্ছেনা। তাই ভবনগুলো সংস্কার করা জরুরি হয়ে পরেছে।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা জানিয়েছেন, খুব শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে শাহাজিরার এতিম ও দুঃস্থ পুনর্বাসন কেন্দ্রের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা