• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Headline
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন

বহিষ্কারাদেশ প্রত্যাহার: বাইশারী ইউনিয়ন যুবদলের ডালিম ও রফিককে ঘিরে নেতা-কর্মীদের মাঝে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস

Reporter Name / ৯৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

​জাকির হোসেন, বানারীপাড়া:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের রাজনীতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দীর্ঘ প্রতীক্ষার পর সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পদে পুনরায় বহাল করায় ইউনিয়নজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
​দলীয় সূত্র জানায়, মাঠপর্যায়ের জনপ্রিয় এই দুই নেতার অনুপস্থিতিতে বাইশারীর রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা বিরাজ করছিল। তবে বহিষ্কৃত থাকা অবস্থায়ও তারা দলীয় সকল কর্মকাণ্ডে ও রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেদের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাদের পুনরায় পদে ফিরিয়ে নেওয়ায় স্থানীয় যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তৃণমূলের কর্মীরা।
​এদিকে এই দুই নেতার পদ ফিরে পাওয়ার খবরে বাইশারী ইউনিয়নে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সবুর খান।বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।
​মিছিলে এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।বক্তারা বলেন, ডালিম ও রফিকের প্রত্যাবর্তনে বাইশারীতে জাতীয়তাবাদী শক্তির মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে এই নেতৃত্ব রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা