• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন বিশেষ সংবাদ: ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বিশেষ সংবাদ: আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে বিশেষ জার্সি পরবেন মেসি বিশেষ সংবাদ: জাতীয় নারী কাবাডি দলে খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে পাহাড়ি কন্যা সাশ্রতি বিশেষ সংবাদ: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার ঘটনায় মামলাটি এখন তদন্ত করবে ডিবি

বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্যাটে (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট) ১৬০০ এর মধ্যে ১৫৯০ পেয়েছেন প্রত্যয় রায় চৌধুরী। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ও গণিতের ছাত্র। পড়ুন তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ।প্রত্যয় রায় চৌধুরীস্যাটে (স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট) ১৬০০ নম্বরের মধ্যে ১৫৯০ পাওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম। কোনো একটি নির্দিষ্ট বই বা রিসোর্স নয়, আমার কাছে এই সাফল্যের মূল ছিল নিজের অবস্থান বুঝে পরিকল্পিতভাবে অনুশীলন করা। শুরুতেই বুঝতে হবে পরীক্ষাটি আসলে কী যাচাই করে এবং কোথায় আপনার উন্নতি করা প্রয়োজন। অনেকেই প্রস্তুতির শুরুতে অনেক বই, ভিডিও, মডেল টেস্ট সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু শুধু রিসোর্স বাড়ালেই প্রস্তুতি ভালো হয় না; বরং কোন জায়গায় সমস্যা আছে, সেটি চিহ্নিত করে পরিকল্পিত অনুশীলনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার প্রস্তুতির মূল ভিত্তি ছিল তিনটি বিষয়। শেখা, অনুশীলন ও ভুল থেকে উন্নতি করা। প্রতিটি অনুশীলনের পর নিজের ভুল বিশ্লেষণ করার অভ্যাস আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে।প্রস্তুতির শুরু: আগে নিজের অবস্থান বুঝেছি

ডিজিটাল স্যাটের প্রস্তুতির শুরুতেই আমি চেষ্টা করেছি পরীক্ষার কাঠামো ভালোভাবে বুঝতে। পরীক্ষাটি মূলত দুটি অংশে বিভক্ত। প্রথমত রিডিং অ্যান্ড রাইটিং (পড়া ও লেখা), দ্বিতীয়ত গণিত। প্রস্তুতির শুরুতে একটি পূর্ণাঙ্গ অনুশীলনী পরীক্ষা দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ, এতে নিজের বর্তমান অবস্থান বোঝা যায়। প্রথম পরীক্ষায় স্কোর প্রত্যাশামতো না হলেও হতাশ হওয়ার কিছু নেই। বরং সেটি থেকে বোঝা যায় কোথায় কাজ করা দরকার। কোনো বিষয়ে ধারণার ঘাটতি আছে কি না, প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে কি না, নাকি সময়ের চাপে ভুল হচ্ছে, এসব আলাদা করে চিহ্নিত করা প্রয়োজন। আমার কাছে প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা। যে বিষয়ে আগে থেকেই ভালো ছিলাম, সেটি বারবার অনুশীলন না করে যেসব জায়গায় উন্নতি প্রয়োজন, সেখানে বেশি সময় দিয়েছি। স্যাট প্রস্তুতিতে শুধু বেশি বেশি প্রশ্ন সমাধান করলেই হবে না। প্রতিটি প্রশ্ন থেকে কী শেখা যাচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।আইইএলটিএসে ৯-এ ৯ পেয়েছেন রাইসা, কীভাবেরিডিং অ্যান্ড রাইটিং: প্রশ্ন বুঝে যুক্তি দিয়ে উত্তর খোঁজা

রিডিং অ্যান্ড রাইটিং অংশে আমার সবচেয়ে বড় শিক্ষা ছিল, দ্রুত পড়ার চেয়ে বুঝে পড়া বেশি গুরুত্বপূর্ণ। কোনো প্যাসেজ পড়ার আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে নেওয়া দরকার। প্রশ্নে মূল বক্তব্য জানতে চাওয়া হয়েছে, কোনো দাবির পক্ষে প্রমাণ খুঁজতে বলা হয়েছে, নাকি কোনো শব্দের অর্থ নির্ধারণ করতে হবে, সেটি আগে বুঝলে উত্তর খোঁজা সহজ হয়। সব বাক্য একই গতিতে পড়ার প্রয়োজন নেই। কোন তথ্য গুরুত্বপূর্ণ, কোন বক্তব্যকে লেখক সমর্থন করছেন বা বিরোধিতা করছেন, সেগুলো চিহ্নিত করার অভ্যাস তৈরি করতে হবে। উত্তর বাছাইয়ের সময় শুধু কোনো অপশন ভালো শোনাচ্ছে বলে সেটি নির্বাচন করা উচিত নয়। দেখতে হবে, সেটি আসলেই প্যাসেজের তথ্য বা যুক্তির সঙ্গে মেলে কি না। অনেক ভুল উত্তর এমনভাবে তৈরি করা হয়, যা শুনতে সঠিক মনে হয়, কিন্তু প্যাসেজের তথ্য তাকে সমর্থন করে না। তাই অতিরঞ্জিত বক্তব্য, প্রমাণ ছাড়া বড় সিদ্ধান্ত বা সীমিত তথ্য থেকে অনুমান করা উত্তর এড়িয়ে চলতে হবে। ভোকাবুলারি বাড়ানোর ক্ষেত্রেও আমার পদ্ধতি ছিল শুধু অনেক শব্দ মুখস্থ করা নয়; বরং ইংরেজি প্রবন্ধ, সংবাদ বিশ্লেষণ বা গল্প পড়ার সময় শব্দের ব্যবহার লক্ষ করা।একটি শব্দ বিভিন্ন প্রসঙ্গে ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। তাই শব্দকে বাক্যের মধ্যে বুঝতে পারা বেশি গুরুত্বপূর্ণ। রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামারের ভিত্তি শক্ত থাকা খুব প্রয়োজন। স্কুলের গ্রামারের সঙ্গে স্যাটের কিছু ব্যবহারের পার্থক্য থাকতে পারে। বিশেষ করে যতিচিহ্নের ব্যবহার, যেমন অক্সফোর্ড কমা বা দুটি স্বাধীন বাক্য যুক্ত করার নিয়মগুলো ভালোভাবে বুঝে নেওয়া দরকার। শুধু উত্তর দেখতে ভালো লাগছে বলে নির্বাচন না করে বাক্য গঠনের নিয়ম অনুযায়ী উত্তর বিচার করতে হবে।গণিত: স্কুলের ভিত্তি ও সমস্যা সমাধানের অভ্যাস

স্যাটের গণিত বা ম্যাথ অংশের জন্য আমার সবচেয়ে বড় সহায়ক ছিল স্কুল ও কলেজ পর্যায়ের গণিতের ভিত্তি। স্যাটে মূলত বীজগণিত, ফাংশন, ত্রিকোণমিতি, সমতল ও ঘন জ্যামিতি, সম্ভাবনা, পরিসংখ্যান এবং তথ্য বিশ্লেষণের মতো বিষয়গুলো কাজে লাগে। বাংলাদেশের স্কুলপর্যায়ের গণিতের সঙ্গে এসব বিষয়ের অনেক মিল রয়েছে। তবে শুধু সূত্র মুখস্থ করলেই হবে না। কোন সূত্র কেন ব্যবহার করতে হবে এবং একটি সমস্যাকে কীভাবে গাণিতিক ভাষায় প্রকাশ করতে হবে, সেটি বোঝা গুরুত্বপূর্ণ। প্রশ্ন ইংরেজিতে দেওয়া হয় বলে অনেক সময় গণিত জানা থাকলেও সমস্যাটি বুঝতে সময় লাগতে পারে। তাই ইংরেজিতে লেখা সমস্যাকে নিজের ভাষায় বুঝে নিয়ে সমীকরণে রূপান্তর করার অভ্যাস তৈরি করতে হবে।যেসব অধ্যায়ে দুর্বলতা ছিল, সেগুলো আলাদা করে অনুশীলন করেছি। কোনো একটি প্রশ্নের উত্তর বের করার পর সেটি ঠিকভাবে বোঝা হয়েছে কি না, সেটিও যাচাই করেছি। ডিজিটাল স্যাটের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লুবুকের ডেসমস ক্যালকুলেটর। এটি প্রস্তুতির সময় থেকেই ব্যবহারের অভ্যাস করা উচিত। ফাংশনের গ্রাফ আঁকা, দুটি গ্রাফের ছেদবিন্দু থেকে সমাধান বের করা বা দ্বিঘাত ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়ের মতো কাজে এটি অনেক সাহায্য করতে পারে। তবে ক্যালকুলেটরের ওপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। সঠিক সমীকরণ তৈরি করা এবং ফলাফলের অর্থ বোঝার জন্য গণিতের মূল ধারণা পরিষ্কার থাকা জরুরি।জিআরই পরীক্ষায় ৩৪০-এ ৩৪০–ই পেয়েছেন তানভীর, কীভাবে এত ভালো করলেনউপকরণ, অনুশীলন ও ভুল বিশ্লেষণ

স্যাট প্রস্তুতিতে সঠিক উপকরণ নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। অনেক রিসোর্স সংগ্রহ করলে সব সময় সুবিধা হয় না; বরং নিজের প্রয়োজন অনুযায়ী উপকরণ বেছে নেওয়া ভালো। পূর্ণাঙ্গ পরীক্ষা ও পরীক্ষার পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ব্লুবুকের প্র্যাকটিস টেস্ট, বিষয়ভিত্তিক অনুশীলনের জন্য স্যাট স্যুট কোয়েশ্চেন ব্যাংক, এবং ধারণা পরিষ্কার করার জন্য খান একাডেমির অফিশিয়াল স্যাট প্রস্তুতি গুরুত্বপূর্ণ রিসোর্স। রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য বিভিন্ন ব্যাখ্যামূলক বইও সহায়ক হতে পারে। তবে কোনো রিসোর্স ব্যবহার করার আগে দেখতে হবে, সেটি নিজের দুর্বলতা পূরণে কতটা সাহায্য করছে। আমার প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল ভুল থেকে শেখা। প্রতিটি অনুশীলনের পর শুধু স্কোর দেখিনি। কোন উত্তর ভুল হলো, কেন ভুল হলো, সঠিক উত্তরটি কেন সঠিক এবং আমার উত্তরটি কেন ভুল, এগুলো বোঝার চেষ্টা করেছি। যেসব প্রশ্ন অনুমান করে সঠিক হয়েছিল, সেগুলোও পর্যালোচনা করেছি। কারণ, শুধু ভাগ্যের কারণে সঠিক হওয়া প্রশ্ন ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। ভুল প্রশ্নগুলো একটি খাতা বা ডিজিটাল ফোল্ডারে সংরক্ষণ করে পরে আবার সমাধান করেছি। এতে একই ধরনের ভুল বারবার হওয়ার আশঙ্কা কমে যায়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ধরনের পরিস্থিতির সুচারু বিশ্লেষণ এবং সঠিক তথ্য জানা সাধারণ মানুষের অধিকারের মধ্যে পড়ে।

বিশ্লেষকদের মতে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা