• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Headline
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ..তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স উজিরপুরে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা বিশেষ সংবাদ: রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা বিশেষ সংবাদ: স্যাটে ১৬০০–এর মধ্যে ১৫৯০ পাওয়া প্রত্যয় কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ সংবাদ: বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ নিয়ে ময়মনসিংহ বন্ধুসভার পাঠচক্র বিশেষ সংবাদ: আশুলিয়ায় বিস্ফোরণ: অপরাধজনক নরহত্যার মামলা দায়ের রাজপথের সাবেক যুগ্ম আহ্বায়ক একরাম চৌধুরী এবার মিরপুর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক বিশেষ সংবাদ: 'সংক্ষিপ্ত অন্তর্বাস পরে অ্যাকশন দৃশ্য কেন করব?': খোলামেলা লুকে বোল্ড চরিত্রের জন্য পরিচিত অভিনেত্রীর প্রতিবাদী প্রশ্ন

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা দমন করা হবে: এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক: / ১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।
একই ইস্যুতে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির এই নেতা।
সেখানে তিনি অভিযোগ করে বলেন, রহস্যজনকভাবে আওয়ামী লীগের চলমান সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নেতাদের বক্তব্য বা কর্মসূচি দেখা যাচ্ছে না। তাদের বক্তব্য ও কর্মসূচির বড় অংশই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে—এমন দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে পতিত স্বৈরাচার ও রাজাকারদের মধ্যে নতুন করে কোনো ‘রাখী বন্ধন’ হয়েছে কি না, জনগণ তা পর্যবেক্ষণ করছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালে জনগণ এই দুই পরাজিত শক্তির ‘রাখী বন্ধন’ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠন, জনসাধারণের সমস্যা সমাধান এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন। এমন সময়ে দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
এদিকে ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের পবিয়াজুরি ও গোরকপুর গ্রামের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা