বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

দিনাজপুর প্রতিনিধি-

দিনাজপুরের কাহারোলের পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বীরগঞ্জের এনায়েতুল করিম নামে ১ জনের মৃতু হয়েছে।

২৬ মার্চ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংকটে কাহারোল উপজেলার আসমা লতিফা ফিলিং স্টেশনে তেল নিতে ফিলিং স্টেশনে গেলে পেট্রোল পাম্পে ভিড় থাকায় দীর্ঘ সিরিয়ালে অপেক্ষায় থাকা কালে হঠাৎ হিটস্টকে অসুস্থ হয়ে পড়েন।

নিহত ব্যক্তি, বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের দোলুয়া বাজার সংলগ্ন প্রাণনগর সাহাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোজাম্মেল হক মাষ্টার এর বড় ছেলে মো: এনায়েতুল করিম (৪৮)। তিনি ২ ছেলে সন্তানের জনক।

নিহতের চাতোভাই মাহামুদুল হাসান জানায়, সে ব্রাহ্মণবাড়িয়ায় কীটনাশক কোম্পানিতে কর্মরত ছিলো। কাহারোল উপজেলার তারগাও ইউনিয়নের ইছাইল গ্রামে শশুরবাড়ী ঈদের দাওয়াতে বেড়াতে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মকলেমা সরকার মেঘা জানায়, হাসপাতালে আনার পূর্বেই তিনি মৃত্যুবরন করেছেন।

কাহারোল থানা ওসি তদন্ত শ্যামল চন্দ্র বর্মন জানায়, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলো। পরে কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মৃত দেহ হস্তান্তর করা হয়েছে।

মরহুমের নামাজের জানাজা অদ্য বাদ আছর নিজ গ্রামেরবাড়ী প্রাণনগর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo