বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন সড়কে শৃঙ্খলা ফেরাতে মিরপুরে ট্রাফিকের বড় অভিযান, ৩০ মামলা ভাঙ্গুড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধন

পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে উচ্ছেদ অভিযান ব্যর্থ, আংশিক উচ্ছেদে জনমনে প্রশ্ন

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৮ Time View

সরকার বেলায়েত :

রংপুরের পীরগঞ্জ পৌরসভার মূল সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালিত অভিযান শেষ পর্যন্ত পূর্ণ সফলতা পায়নি। প্রশাসনের দুর্বলতা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর অভাবে অনেক স্থানে অভিযান অসম্পূর্ণ অবস্থায় শেষ করতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে পৌর শহরের বাসস্ট্যান্ডে মসজিদের উত্তর পাশে বিশ্বরোডের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি দোকান উচ্ছেদ করা হলে স্থানীয় লোকজন এ উদ্যোগকে সাধুবাদ জানান।
জানা যায়, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের প্রয়োজনের সংখ্যা বেশি থাকায় এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় অভিযান পুরোপুরি সফল হয়নি। পীরগঞ্জ সরকারি হাই স্কুলের সামনে এবং পৌর বাজারের সামনের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি বলেও অভিযোগ রয়েছে।
উচ্ছেদ অভিযান চলাকালে কিছু লোকজন বাধা দিলে উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন অভিযান শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সাধারণ মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু কিছু স্থান বাদ দিয়েই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে গুটিকয়েক মানুষের দোকান উচ্ছেদ হলেও অধিকাংশ অবৈধ স্থাপনা আগের মতোই রয়ে গেছে।
অভিযানটি পরবর্তীতে আবার চালানো হবে কিনা—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পৌরবাসীর মধ্যে উচ্ছেদ অভিযানের কার্যকারিতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo