বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

যশোরের সাবেক এমপি নাবিল ও তার পরিবারের ১২৩ ব্যাংক একাউন্ট স্থগিত

  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৭ Time View

বিশেষ প্রতিবেদক:

যশোর ৩ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী নাবিল আহমেদ, তার বাবা-মা এবং দুই ভাইয়ের নামে থাকা ৮৩টি ব্যাংক একাউন্ট স্থগিত (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। সেই সঙ্গে আদালত তাদেরসাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা আরো ৪০ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।
এর মধ্যে কাজী নাবিল, তার মা আমিনা আহমেদ, বাবা মৃত কাজী শাহেদ আহমেদ এবং দুই ভাই কাজী আনিস আহমেদ ও কাজী ইনাম আহমেদ নামে রয়েছে ৮৩টি ব্যাংক হিসাব।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব বুধবার এ আদেশ দেন। আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
অবরুদ্ধের আদেশ হওয়া হিসাবগুলোর মধ্যে কাজী নাবিল আহমেদের ২১, কাজী আনিস আহমেদের ২০, কাজী ইনাম আহমেদের ১০, আমিনা আহমেদের ২৫ ও মৃত কাজী শাহেদ আহমেদের নামে থাকা ৭টি ব্যাংক হিসাব রয়েছে।
তাদের অস্থাবর সম্পদের (ব্যাংক হিসাব) তথ্য তুলে ধরে আদালতে হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন জানায় দুর্নীতি দমন কমিশন দুদক। আবেদনে বলা হয়, তারা যাতে বর্ণিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা উত্তোলন করতে না পারে সে লক্ষ্যে অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজ) করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo