বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জন্মগত পঙ্গু-প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করলো ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠন

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৩০ Time View

 

 

যশোর জেলা প্রতিনিধি:

 

 

যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আফরা গ্রামের মোঃ মহিনুল মন্ডল (মহির) জন্মগত প্রতিবন্ধী মেয়ে মোছাঃ মারিয়া আক্তার মৌকে হুইল চেয়ার প্রদান করলো একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন, “চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন”।
সংগঠনের পক্ষ থেকে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে সংগঠনের নিবেদিত প্রাণ সদস্যগণ স্ব-শরীরে উপস্থিত থেকে পঙ্গু’প্রতিবন্ধীকে এই হুইল চেয়ার প্রদান করা হয়েছে। জানা গেছে মোঃ মহিনুল মন্ডল মহির মেয়ে জন্মগত প্রতিবন্ধী মোছাঃ (মারিয়া আক্তার মৌ) কে ( বয়স ৭) জন্মের পর থেকেই বিছানায় শুয়ে থাকেন। তার পরিবার নিজে একটা হুইলচেয়ার কেনার সক্ষমতা না থাকায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাধ্যমে তার চলাফেরার সুবিধার্থে একটি হুইল চেয়ারের জন্য আবেদন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য সিঙ্গাপুর থেকে দেশে আসা জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে সংগঠনের সকল সদস্যের বিচার-বিবেচনায় সম্মতি হয়ে এই হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ, কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম,
উপদেষ্টা মোঃ আব্দুর রহমান
মোঃ শাহিন কবির
দীপ্ত বিশ্বাস
মোঃ শাহরিয়ার নাফিজ
মোঃ আব্দুল হামিদ
মোঃ রাকিব
মোঃ সুলতান মাহমুদ রনি
মোঃ মনিরুল ইসলাম
মোঃ আছির উদ্দিন
মোঃ রাকিবুল ইসলাম রনি
মোঃ সম্রাট শাকিল
মোঃ রেদোয়ান আহমেদ রিয়াদ
মোঃ জাহিদুল
মোঃ পলক হাসান
মোঃ লিমন হোসেন
মোঃ জিহাদ হোসেন
মোঃ নাইমুর রহমান সহ স্থানীয় আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

“বিপন্ন মানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo