মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে
স্টাফ রিপোর্টার | নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌজা ছিঁড়াবদী এলাকায় তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। দিনে-দুপুরে ও গভীর রাতে ড্রেজার মেশিন
সুমন খান: রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় আকবর টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ‘ওয়ান স্টার’ নামের একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে প্রকাশ্যেই চলছে দেহ ও মাদক ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, হোটেলের মালিক মিল্টন
মোঃ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের মেছেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জঙ্গলের ভেতরে মানবেতর জীবনযাপন করছেন ভূমিহীন রিপন মিয়া। স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঝড়-বৃষ্টির
নীলফামারী প্রতিনিধি : বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নুর আলম সিদ্দিকী দুলালের উপর দিনে দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১২ ঘটিকার
সুমন খান: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জুলাই চেতনা বিক্রিকারী রাজনৈতিক প্লাটফর্মগুলোতে ধর্ষণ-নিপীড়নের চর্চা হচ্ছে। ৩ মাসের মধ্যে প্রমাণিত ধর্ষকের ফাঁসি ও ধর্ষণ-নারী নির্যাতন প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে
নড়াইল প্রতিনিধি শৃঙ্খলাভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থি আচরণের জন্য করা শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে৷ একইসঙ্গে জবাব সন্তোষজনক হওয়ায় অন্য দুই নেতাকে তাদের পদে পুনর্বহাল করা হয়েছে। পৃথক দু’টি নোটিশে এ কথা জানানো হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাফায়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩ জুলাই ওই চিঠি ইস্যু করা হয়। গতকাল রাতে চিঠিটি ফেসবুকে প্রকাশিত হয়। শাফায়াত উল্লাহ বলেন, ‘তিনজনকে শোকজ করা হয়েছিল। দুইজনের জবাব সন্তোষজনক হওয়ায় তাদের পুনর্বহাল এবং একজনের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’ বহিষ্কৃত ওই নেতার নাম রাশেদুল ইসলাম মামুন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলার শাখার আহ্বায়ক। অন্যদিকে পদে পুনর্বহাল হওয়া হওয়া দুই নেতা হলেন জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী ও আমিরুল ইসলাম রানা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল সদর উপজেলা শাখার আহ্বায়ক রাশেদুল ইসলাম মামুন স্বক্রিয়ভাবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে কমিটির পক্ষ থেকে গঠনতন্ত্রবিরোধী কার্যক্রম, শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় আদর্শ পরিপন্থি আচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত অভিযোগসমূহ প্রাথমিকভাবে পর্যালোচনা সাপেক্ষে, কমিটির সিদ্ধান্তক্রমে তাকে বহিষ্কার করা হলো। আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে কিছু সাংগঠনিক অসংগতি এবং শৃঙ্খলাভঙ্গজনিত কারণে কমিটির সিদ্ধান্তক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী এবং আমিরুল ইসলাম রানাকে শোকজ করা হয়েছিল। পরবর্তীতে তাদের দুঃখ প্রকাশ, সংগঠনের প্রতি আনুগত্য প্রকাশ এবং ভবিষ্যতে গঠনতন্ত্র ও শৃঙ্খলার অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে, কমিটির এক জরুরি সভায় প্রাপ্ত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী উক্ত দুই সদস্যকে সাধারণ ক্ষমা প্রদান করা হলো এবং পূর্বের পদে পুনর্বহাল করা হলো। জানতে চাইলে বহিষ্কৃত নেতা রাশেদুল ইসলাম মামুন বলেন, ‘আমাকে বহিষ্কার নোটিশ ফেসবুকে দেখেছি। তবে আমার হাতে আসেনি। আমি আপিল করব। আশা করছি, তারা এ আদেশ প্রত্যাহার করে নিবে।’ সংগঠনটির নেতাকর্মী সূত্রে জানা যায়, গত ৬ জুন সংগঠনের ফেসবুক পেজে জেলা প্রশাসককে উদ্দেশ্য করে একটি পোস্ট দেন সংগঠনটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুর রহমান মেহেদী। পোস্টে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ছবি সংযুক্ত করে প্রশাসনকে শহীদ, আহত ও সাধারণ মানুষের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। ওই পোস্টটি পরে আরেক যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম মুছে ফেলেন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ইট তৈরীর জন্য সন্ধ্যা নদীর চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠি গ্রামের মেসার্স শুভ এন্টারপ্রাইজ নামক ইটভাটার ১৪ শ্রমিককে ৬টি মাটি
বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২৭ মে ২০২৫ ইং তারিখে “কৃষি মেলা-২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে
মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের অশালীন ও উত্তেজনাপূর্ণ ভিডিও ভাইরাল এবং বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় অভিযুক্ত ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ