বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠান

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৭০ Time View

বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগ কৃষি ও পল্লী উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২৭ মে ২০২৫ ইং তারিখে “কৃষি মেলা-২০২৫” এর উদ্বোধন অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলার মূল উদ্দেশ্য ছিল কৃষিতে আধুনিক প্রযুক্তি, নতুন ধরণের ফসল এবং কৃষকদের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (ISDB) এর অপারেশন টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুব।
প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর তিনি আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর আলম, সিনিয়র মনিটরিং অফিসার, রাডার্ডপ, ডিএই, রংপুর এবং মোঃ জাকির হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক, ডিএই, নীলফামারী।
মূল বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন, জলঢাকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান এবং জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বিপ্লব প্রমুখ।

মেলায় কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন প্রকার কৃষিপণ্যের প্রদর্শনী, উন্নত বীজ ও সার প্রযুক্তি, আধুনিক কৃষিযন্ত্র, কীটনাশক এবং কৃষি-উৎপাদন সংক্রান্ত তথ্যসমৃদ্ধ স্টল মেলার মূল আকর্ষণ হিসেবে স্থান পায়। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় পরিচালিত প্রকল্পের বিভিন্ন কার্যক্রমও মেলায় উপস্থাপিত হয়।

বক্তারা বলেন, এ ধরনের মেলা কৃষকদের জ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে সমৃদ্ধ করতে এবং টেকসই কৃষি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo