বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

প্র/কাশ্য দিবা/লোকে বাংলা ভিশনের নীলফামারী প্রতি/নিধির ওপর স*ন্ত্রা*সী হা/মলা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৬৩ Time View

নীলফামারী প্রতিনিধি :

বাংলাভিশনের নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য নুর আলম সিদ্দিকী দুলালের উপর দিনে দুপুরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর ১২ ঘটিকার সময় শহরের কালেক্টেট পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে।
আহত সাংবাদিক নূর আলম সিদ্দিকী বলেন, আমি আমার পেশাগত কাজে নিজ মোটর সাইকেল যোগে শহরের আশা কমিউনিটি সেন্টার সংলগ্ন নীলসাগর হাউসে যাওয়ার পথিমধ্যে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর সামনে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে সোহেল রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার গতিপথ রোধ করে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে আমার উপর হামলা চালায়। আমি কোন কিছু বুঝে উঠার পূর্বেই তাহারা সকলেই আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে। আমার চিৎকার স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লোকজন আমাকে আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে প্রকাশ্য দিবালোকে সাংবাদিক কে মারধরের ঘটনায় নীলফামারী জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নীলফামারীর সাংবাদিক নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo