• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির তীব্র পেটব্যথা ও শারীরিক জটিলতা দেখা দেয়। এরপর কারাগার থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পেট থেকে একাধিক গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেছেন চিকিৎসকেরা।এই কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলী ওরফে ছমের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দী।গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারকারাগার সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার পর হাসমত আলীকে উন্নত চিকিৎসার জন্য গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ নভেম্বর তাঁর পেটে অস্ত্রোপচার করা হলে চিকিৎসকেরা বেশ কিছু গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা বের করেন।মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন, সিনিয়র জেল সুপার, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারপরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন বলেন, হাসমত আলী দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত। তাঁর বাবা হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কারাগারে বন্দী অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে কারা কর্তৃপক্ষ তাঁকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেয়।জেল সুপার আরও জানান, পরিচ্ছন্নতার কাজ করার সময় বিভিন্ন ময়লা-আবর্জনা থেকে গ্যাসলাইটার সংগ্রহ করতেন হাসমত। পরে সেগুলো খেয়ে ফেলতেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর পেটে এসব বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি সুস্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা