• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Headline
মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত

ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মশালমিছিল করেছে দলটি। মিছিলে স্লোগান উঠেছে ‘নুসরাতের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। স্লোগানে স্লোগানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ‘গদি ছাড়ার’ আহ্বানও জানানো হয়েছে। আর মশালমিছিল–পূর্ববর্তী সমাবেশে এনসিপি নেতাদের বক্তব্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা।আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত এনসিপির মশালমিছিল হয়। ‘নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে’ এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলের আগে বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে সমাবেশে বক্তব্য দেন এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।নুসরাতের বাড়িতে আগুনের ঘটনার এক দিন আগে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতা হাসিবুল ইসলামের ওপর মৌলভীবাজারে চাপাতি নিয়ে হামলার ঘটনায়ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি বলে সমাবেশে অভিযোগ করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পেয়েছে। সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিত, আওয়ামী লীগের দল হিসেবে বিচার করত, তাহলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে এই অগ্নিসন্ত্রাস, খুন ও মানুষ পোড়ানোর রাজনীতি করার সুযোগ পেত না।মশাল মিছিলে নেতৃত্ব দেন আখতার হোসেন। ১২ নভেম্বরকুষ্টিয়ায় নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘দায়সারা’ হিসেবে আখ্যা দেন আখতার হোসেন। তিনি বলেন, ‘যে বাড়িতে কয়েকজন মানুষ বছরের পর বছর ধরে বসবাস করে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন ওই বাড়িটাকে পরিত্যক্ত বাড়ি বলেন, তখন মনে হয় সরকার আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসকে দায়মুক্তি দেওয়ার একটা পথ খুঁজছে।’আওয়ামী লীগের নাশকতা, অগ্নিসন্ত্রাস, একত্র হওয়ার বিষয়গুলো নিয়ে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কার্যত ব্যর্থ হয়েছে অভিযোগ করে আখতার হোসেন বলেন, ‘সরকারের দৃষ্টিভঙ্গি দেখে মনে হয়, গোয়েন্দা বাহিনীগুলোকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, যাতে আওয়ামী লীগ নাশকতা করার সুযোগ পায়।’বিএনপির লোকেরাই টাকাপয়সা নিয়ে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করছেন—সরকারদলীয় একজন সংসদ সদস্যের এমন বক্তব্যের কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, সরকারদলীয় একজন সংসদ সদস্য নিজে থেকেই যখন এই বক্তব্য দেন, তখন এই সরকার যে আওয়ামী লীগকে কঠোর হস্তে দমন করতে চায় না, আওয়ামী লীগের ভোট পেয়ে তাদের সুযোগ দিয়ে বাংলাদেশে নাশকতা করার সুযোগ দিতে চায়, সেটাই সরকারের কর্মকাণ্ডে স্পষ্ট হয়ে ওঠে।আওয়ামী লীগকে আর কোনোভাবে বাংলাদেশে ফিরতে দেবে না বলে হুঁশিয়ারি দেন আখতার। সরকারের কাছে দুটি দাবিও জানিয়েছেন তিনি। প্রথম দাবি, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় কঠিন শাস্তি দেওয়া; দ্বিতীয় দাবি, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিচারের আওতায় আনা, দল হিসেবে তাদের বিচারের আওতায় আনা এবং যারা আওয়ামী লীগের পক্ষ নিতে চায়, তাদেরও বিচারের আওতায় আনা।নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হইচইএর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এনসিপির নেতা-কর্মীরা রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে জড়ো হন। সেখানে কিছুক্ষণ স্লোগানের পর পৌনে ছয়টার দিকে শুরু হয় বক্তব্য। আখতার হোসেনের সমাপনী বক্তব্যের আগে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও আশরাফ উদ্দীন মাহদী, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক ইসহাক সরকার, দলের স্বেচ্ছাসেবক সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার, যুবসংগঠন জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ, নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা দক্ষিণের আহ্বায়ক সিফাত সুলতানাসহ বেশ কয়েকজন।সমাবেশের পর বাংলামোটর থেকে মশালমিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন আখতার হোসেন। মিছিল চলার সময় বাংলামোটর থেকে শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি বাংলামোটর থেকে পরীবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে রাত সোয়া আটটায় মিছিলটির কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা