• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা মালিকদের সুবিধা দিতেই কি রাষ্ট্রীয় কোষাগার থেকে পোশাক শ্রমিকদের জন্য ভর্তুকি? ঢাকার রাস্তায় এনসিপির মিছিল–সমাবেশ, স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন মেঘনার তীরে, পথে প্রাণ হারালেন সবাই উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ

মুঠোফোনে কথা বলতে ঘরের উঠানে যান গৃহবধূ, দুর্বৃত্তদের গুলিতে আহত

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত হয়েছেন। গতকাল রোববার রাত পৌনে নয়টার দিকে সাজেকের শুকনোছড়া ১০ নম্বর নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।গুলিবিদ্ধ গৃহবধূর নাম অরুণা চাকমা (৩০)। তিনি ওই এলাকার ইন্টন চাকমার স্ত্রী। আহত অবস্থায় রাতেই তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে গিয়ে কথা হয় আহত অরুণা চাকমার সঙ্গে। হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অরুণা জানান, গতকাল রাতে তাঁর ননদ মুঠোফোন কল দিয়েছিলেন। ঘরে মুঠোফোনের নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যায় না। তাই তিনি কথা বলতে ঘরের উঠোনে বের হয়েছিলেন। একপর্যায়ে মাচাংঘরে বসে কথা বলার সময় কে বা কারা তাঁকে উদ্দেশ্য করে কয়েকটি গুলি ছোড়ে। রাতে অন্ধকার থাকায় ওই দুর্বৃত্তদের তিনি দেখতে পাননি।অরুণা চাকমাকে হাসপাতালে নিয়ে আসেন দুই প্রতিবেশী। তাঁদের একজন কল্পনা চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, রাতে হঠাৎ কয়েকটি গুলির শব্দের পর অরুণা চাকমার চিৎকার শোনেন তিনি। এরপর ঘরের ভেতর থেকে বের হয়ে এসে দেখেন, মাটিতে লুটিয়ে পড়েছেন অরুণা চাকমা।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাজেকে প্রাথমিক চিকিৎসার পর অরুণা চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। তিনি শরীরের দুটি স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, অরুণা চাকমার স্বামী ইন্টন চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের (প্রসীত) রাজনীতিতে যুক্ত। তবে বেশ কিছু দিন ধরে কারাগারে রয়েছেন ইন্টন। দুজনের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স ১১ বছর, অপরজন সাড়ে তিন বছরের। স্বামী কারাগারে যাওয়ার পর থেকে কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসারের ব্যয় নির্বাহ করে আসছেন অরুণা। গতকাল গুলির ঘটনার সময় তাঁর দুই সন্তান ঘুমিয়ে ছিল।সাজেক ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা প্রথম আলোকে বলেন, যে এলাকায় ওই নারীকে গুলি করা হয়েছে, সেটি খাগড়াছড়ির দীঘিনালার কবখালী ও রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী। কারা ওই নারীকে গুলি করেছে, সেটি জানা সম্ভব হয়নি।জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা