• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Headline
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ১০ মাসে ৭১ খুন, পেছনের কারণ কী ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন রোববার, অনেকের বেতন নির্ধারণে জটিলতা পিএইচপি কী, এই ত্রুটিতে কী হয়? আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা' সকালেই পড়ুন আলোচিত ৫ খবর ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

মাসরিকের স্বপ্নের পাশে বন্ধুরা

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে একজন শিক্ষার্থীর পড়াশোনার খরচ হিসেবে নগদ অর্থ সহায়তা করেছে লালমনিরহাট বন্ধুসভা। ২৫ অক্টোবর দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ওই শিক্ষার্থীর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।চলতি বছর লালমনিরহাটের দুরাকুঠি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে মাহমুদ আল হাসান মাসরিক। বর্তমানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছে। তার বাবা অটোরিকশাচালক এরশাদ আলী ও মা মাজেদা বেগম গৃহিণী।পড়াশোনার খরচ বাবদ মা–বাবার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন বন্ধুরা। এরশাদ আলী বলেন, ‘অটোরিকশা চালিয়ে সংসারের খরচ নির্বাহ করি। ধারদেনা করে ছেলেকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করেছি। ভর্তিসহ আনুষঙ্গিক যে খরচ হয়েছে, টাকাটা পেয়ে খুব উপকার হলো।’মা মাজেদা বেগম বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি, এমন ভালো কাজ আরও বেশি বেশি করতে আপনাদের তৌফিক দান করুন।’সহায়তা পেয়ে বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মাসরিক।এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব সুজন, লালমনিরহাট বন্ধুসভার সভাপতি ফারাহ নাজ নাহার, সাবেক সভাপতি ও স্কুলশিক্ষক সাহেবর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির ইসলাম প্রমুখ।সাহেবর হোসেন বলেন, ‘আমরা প্রথম আলো বন্ধুসভা করি কিছু পাওয়ার জন্য নয়, সমাজের মানুষের কল্যাণে ভালো কিছু করার জন্য। প্রাপ্তি বলতে মানসিক প্রশান্তি ও ভালো লাগা।’সভাপতি ফারাহ নাজ নাহার বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বরাবরের মতো এ বছরও আমাদের সীমিত সামর্থ্যে একটি ভালো কাজ করতে পেরে ভালো লাগছে।’সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা