• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ১০ মাসে ৭১ খুন, পেছনের কারণ কী ইসরায়েলে ভোট চলছে, কেন্দ্রে কেন আরব ভোটারদের ভিডিও করছে নেতানিয়াহুর দল দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল সরকারি চাকরিজীবীদের নতুন কাঠামোয় বাড়তি বেতন রোববার, অনেকের বেতন নির্ধারণে জটিলতা পিএইচপি কী, এই ত্রুটিতে কী হয়? আয়ারল্যান্ডে ড্রাইভিং থিওরি পরীক্ষার প্রস্তুতিতে বাংলা অ্যাপ ও বই অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী পত্রিকা: 'প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ'লীগপন্থী কর্মকর্তারা' সকালেই পড়ুন আলোচিত ৫ খবর ছাত্র আন্দোলন কীভাবে সার্বিয়ার ভুচিচের ১৪ বছরের ক্ষমতার পতন ঘটাল

‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি

Reporter Name / ৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও ‘হঠাৎ’ করে কেন তাঁদের বদলি করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি মন্ত্রণালয়। কেবল বলা হয়েছে ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই তাঁদের সরিয়ে দেওয়া দেওয়া হলো। এর আগে গতকাল রোববার আরেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।নতুন চার বইয়ের অনুমোদন, এসব বইয়ে কী থাকছেআজ বদলি করা এনসিটিবি ৯ কর্মকর্তার মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোরে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, মো. আবু হানিফকে রংপুরে সরকারি টিচার্স কলেজ, রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।পাঠ্যবইয়ে স্বাধীনতা ঘোষণার বর্ণনা বদলাবে, এবার যেভাবে থাকছেবদলি করা এসব কর্মকর্তাকে ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।প্রাথমিকের বই ছাপায় গতি
ভালো, মাধ্যমিকে পিছিয়ে, নতুন ৪ বইয়ের অনুমোদন রোববার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা