• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি

দাওয়াত থেকে ফিরছিলেন ব্যবসায়ী, পথ আটকে হামলা–গুলি

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর গ্রামে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে আমানউল্যাহপুর বাজারের পশ্চিমে আরিফুর রহমান চেয়ারম্যানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমানউল্যাহপুর বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন একটি দাওয়াত অনুষ্ঠান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের বাড়ির কাছে একটি কালভার্টে পৌঁছালে একদল লোক তাঁর ওপর হামলা চালায়। আনোয়ার হোসেন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানায় দলটি।স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আনোয়ার হোসেন (৪৮) কান ও মাথায় আঘাত পান। সৌরভ উদ্দিন (১৭) নামের এক কিশোর মাথায় ছররা গুলিবিদ্ধ হয়। এ ছাড়া শিহাব উদ্দিন (২০) নামের আরেক তরুণ পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ফারহানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, আনোয়ার হোসেন, সৌরভ উদ্দিন ও শিহাব উদ্দিনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সৌরভের মাথায় ছররা গুলির আঘাত রয়েছে। অন্য দুজনের শরীরেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুজ জায়েদ প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ওই এলাকায় সংগঠিত হচ্ছেন বলে তাঁরা খবর পাচ্ছিলেন। আজ দুপুরে একটি দাওয়াত অনুষ্ঠান থেকে ফেরার পথে জামায়াতে ইসলামীর কর্মী ও উপজেলা ব্যবসায়ী ফোরামের সেক্রেটারি আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। এতে আনোয়ার হোসেনসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন গুলিবিদ্ধ। রাজনৈতিকভাবে নিজেদের আধিপত্য জানান দিতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।এই অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনের সেতুর ওপর ঘটনাটি ঘটেছে। এক পক্ষ রাজনৈতিক বিরোধের কথা বলছে। তবে এর পেছনে আরও কারণ থাকতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা