• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি

৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে আনা দুই কারাবন্দীর মৃত্যু

Reporter Name / ১০০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪০ মিনিটের ব্যবধানে দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে তাঁদের মৃত্যু হয়।মারা যাওয়া দুই বন্দী হলেন পরশ তালুকদার (৩৫) ও স্বপন চন্দ্র দাস (৫৯)। তাঁরা দুজনই কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।কারা সূত্র জানায়, অসুস্থ হয়ে পড়লে কারারক্ষী আতিয়ার শেখসহ কয়েকজন সদস্য আজ বিকেলে পরশ তালুকদারকে কারা কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পরশ তালুকদার রাজধানীর নয়াপল্টন এলাকার লিয়াকত আলীর ছেলে। পল্টন মডেল থানার একটি মামলায় তাঁর সাজা হয়েছিল এবং আরেকটি মামলা বিচারাধীন ছিল।এদিকে অসুস্থতার কারণে স্বপন চন্দ্র দাসকে ২৩ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে এনে ঢাকা মেডিকেলের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৫টা ২০ মিনিটে তিনি মারা যান। স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সুধীরচন্দ্র দাসের ছেলে। তবে তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন দুই বন্দীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা