• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী রেস্তোরাঁর ম্যানেজারকে গুলি করে হত্যার হুমকি মৎস্যজীবী দল নেতার বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ কর্মস্থলে যেতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ব্যাংক কর্মকর্তা, পিকআপের চাপায় নিহত নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, আলামত পায়নি বলছে পুলিশ কোন রোগের জন্য ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে? এআই খেলনা শিশুর নতুন বন্ধু না ঝুঁকি বিয়ের দশ বছর পেরোতেই স্বামীকে হারান ববিতা, কে ছিলেন তিনি

সাজেকে পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

Reporter Name / ৫২ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাজেকের কংলাক পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।ওই পর্যটকের নাম মো. মাসুদুল আলম (৪১)। তিনি সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়। কর্মসূত্রে সাভারের আনন্দপুর এলাকাতেই বসবাস করতেন তিনি।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাভারের আনন্দপুর থেকে ১৭ জন পর্যটকের একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছায়। দলটির সদস্যরা সাজেকে রাত্রিযাপনের জন্য ‘বাঁশবাড়ি’ নামে একটি রিসোর্টে কক্ষ ভাড়া করেন। বিকেল ওই পর্যটকেরা একসঙ্গে কংলাক পাহাড়ে উঠছিলেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন মাসুদুল। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাজেকের এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দীঘিনালা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।বাঁশবাড়ি রিসোর্টের এক কর্মী বলেন, ‘মাসুদুল পাহাড়ে ওঠার সময় জ্ঞান হারিয়ে ফেলেন বলে তাঁর সঙ্গে থাকা অন্য পর্যটকেরা জানিয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়ার সময় পর্যটকের দলটির সব সদস্য সাজেক ত্যাগ করেছেন।’দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আফরোজা আক্তার প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে সাজেক থেকে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা