বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহরে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত

  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৭ Time View

শাকিল, রিপোর্টার: জামালপুর

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইতে ট্রাক-সিএনজির সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী-২০২৫) রাত ৮ ঘটিকার সময় জামালপুর সদর উপজেলার দিগপাইত উপশহরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও সেনাবাহিনীর সদস্য নুর জাহাঙ্গীর আলম, গুরুতর আহত অবস্থায় জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির নামের একজন ব্যক্তি।

স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ ৪ জন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: লুৎফর রহমান জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ড্রাইভার। আর উদ্ধার অভিযান কার্যক্রমে অংশ নিয়েছে জামালপুরের পুলিশ ও ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দেখা দেয় যানজট। পরে যানজট নিরসনে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এর সহযোগিতায় গাড়ি চলাচল স্বাভাবিক হয়। আর নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo