বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন।

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৪ Time View

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাসস্ট‍্যান্ডে তাদের সিটের খুঁটি ভেঙে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালায়ের কাজ করছিল। একপর্যায় বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাদের কাছ থেকে খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের বেশির ভাগ আসনই পুড়ে ছাই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম‍্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুঁটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন‍্য মিস্ত্রি  ওয়েলিংয়ের কাজ করছিল। এসময়  সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এটা নাশকতার মতো কিছু নয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo