বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রংপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৯১ Time View

 

শরীফ মেহেদী হাসান
রংপুর জেলা প্রতিনিধি:

 

 

আজ ০৫ জানুয়ারি ২০২৫ খ্রি: সকাল ০৮:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অত্র জেলার পুলিশ সুপার মোঃ আবু সাইম।সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
তিনি প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাথে মত বিনিময় করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; জনাব মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জসহ অফিসার ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo