বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত।

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ Time View

 

শরীফ মেহেদী হাসান
রংপুর জেলা প্রতিনিধি:

 

 

আজকে(২৮/১২/২০২৪) তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকেল ৩.৩০ টা থেকে ৫.৩০ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫.৫০ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের যমুনা ব্যাংকের সামনে নির্মাণাধীন ভবনে মাদক সেবনরত অবস্থায় মো: রাজু আহমেদ (৪৯), পিতা: মৃত মাহতাবউদ্দিন, সাং- অনন্তপুর, তারাগঞ্জ, রংপুর এবং মো: আমিনুর ইসলাম (৩৫), পিতা: মৃত লুতফুর রহমান, সাং- জর্দ্দিপাড়া, তারাগঞ্জ, রংপুর নামে দুইজন ব্যক্তি মাদক সেবনরত অবস্থায় ধৃত হোন।
ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকারোক্তি দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় ১জনকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে এবং অপর একজনকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা। আসামিদ্বয়কে রংপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo