বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

রংপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম কে দায়িত্বভার অর্পন করলেন বিদায়ী পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ Time View

 

 

 

শরীফ মেহেদী হাসান
রংপুর জেলা প্রতিনিধি।

 

 

আজ ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি: অপরাহ্নে পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে নবাগত পুলিশ সুপার মোঃ আবু সাইম দায়িত্বভার অর্পন করেন বিদায়ী পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এসময় নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ফোর্সগণ।
উল্লেখ্য যে, বিদায়ী পুলিশ সুপার মো: শরীফ উদ্দিন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় গত ৩১/০৮/২০২৪ খ্রিঃ পুলিশ সুপার, রংপুর হিসেবে যোগদান করেন। জুলাই/২৪ এর পর পরিবর্তিত পরিস্থিতিতে তিনি রংপুর জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, চোরাচালান, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন রোধে তথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

বিদায়ী পুলিশ সুপার অত্র জেলায় কর্মকালীন সময়ে তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সুশৃঙ্খলভাবে জেলা পুলিশের সকল কার্যক্রম সম্পাদন করেছেন। বিভিন্ন সময়ে সাহসী পদক্ষেপ, অধঃস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, ছুটি এবং সর্বোপরি রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি অনন্য ভুমিকা রাখেন।

সদ্য যোগদানকৃত রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবু সাইম ২৫তম বিসিএস এর একজন সৎ, মেধাবী ও দক্ষ পুলিশ অফিসার। তিনি সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শেষে দেশে ফিরে অত্র জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করলেন।

বিদায়ী পুলিশ সুপার ও সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রতি রংপুর জেলা পুলিশের ও সাধারণ জনগণের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা, অভিনন্দন ও শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo