বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
মেলেনি প্যারোলে মুক্তি, ছাত্রলীগ নেতা শাহরুখের সাথে জেলগেটে দেখা করতে গেলো মৃত বাবা বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ছেলে। উজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রক্সি: যুবককে এক বছরের কারাদন্ড নিপীড়ন বিরোধী সাংবাদিক ফ্রন্টের কমিটি গঠন নারায়ণগঞ্জের ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত আসামি ইউসুফ (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কালিয়াকৈর পৌর সভা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ জসীম উদ্দিন মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ, প্রকৃত তথ্য প্রকাশের দাবি মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: শাহ আলী থানার ওপেন হাউজে গুরুত্বপূর্ণ বার্তা বরিশালে এবার ডিডাব্লিউএফ নার্সিং কলেজের অর্থ কেলেংকারি ফাঁস! শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরায় মদের বারে নারী পুরুষসহ আটক ১৪০ জন

নড়াইলে ছাত্রদল নেতার উপর দুর্বৃত্তদের হামলা

  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় মারুফ সরদার (১৯) নামে এক ছাত্রদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালিয়া চৌরাস্তা মোড় এলাকায় তার উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত মারুফ সরদার কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের জামিল সরদারের ছেলে এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার কালিয়া চৌরাস্তা মোড় এলাকায় ছাত্রদল নেতা মারুফ সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে একদল দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয় লোকজন আহত মারুফকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক। পরে অবস্থার অবনতি হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ছাত্রদল নেতার উপর হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হামলায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার ও সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025
Design By Raytahost
dailydhakaralo