• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Headline
আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১ উত্তরায় জামায়াতের বিশাল ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা, ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্পের ঘোষণা মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক প্রতিমন্ত্রী আমিনুল হকের নামে প্রোপাগান্ডা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি সচেতন মহল ​ বানারীপাড়ায় লাখ টাকা ঘুষ খেয়ে ফেঁসে গেলেন তহশিলদার: ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিআরটিএতে ‘রামরাজ্য’? অভিযোগের তীরে কাউসার আলম .. ( পর্ব২) বরিশালে হামে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল-মামুনের দাদি সৈয়দুন্নেছা বেগমের ইন্তেকাল

মেহেন্দিগঞ্জে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক :

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রির উদ্দেশ্যে আট কেজি গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২২ মে) বিকেলে পাতারহাট লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন পৌরসভার বদরপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে আলম খান (৩৭) এবং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেরচর এলাকার হানিফ রাড়ীর ছেলে শাকিল রাড়ী (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে আলীমাবাদ এলাকা থেকে ট্রলারযোগে গাঁজা নিয়ে পাতারহাটের উদ্দেশ্যে রওনা দেন ওই দুই মাদক কারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই পাতারহাট লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয় মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ট্রলার থেকে দুইটি ব্যাগ নিয়ে নামার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া মেহেন্দিগঞ্জ থানার ওসি মমিন উদ্দিন জানান, আট কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে ওই মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা