• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ,ব্যানারে আগুন পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ' যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে।রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও।বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫–২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে; তখন দামও তুলনামূলক কমে যায়। তবে ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করে। এসব সবজিই এখন বাজারে আসছে।সরকারি সংস্থা টিসিবি তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে। আর চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। ব্রয়লার ১৭০–১৮০ এবং ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।গতকাল সকালে কৃষি মার্কেটে যেতেই প্রথমে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাজুল ইসলামের সঙ্গে। ওই সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম ছিল, যা কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।বাজারে আসা নতুন দেশি টমেটো আর আলুও ছিল ওই দোকানে। কিন্তু তা কেনেননি তাজুল ইসলাম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এগুলো শীতের আগাম সবজি। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করবে।ইতিমধ্যে বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। যেমন দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপির দাম ছিল ৬০–৭০ টাকা, যা গতকাল ৪০–৫০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে। অবশ্য পুরোনো আলুর দাম কম, কেজি মাত্র ২০–২৫ টাকা। এ ছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। কেজি এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটো বিক্রি হয় ১১০–১২০ টাকায়। অন্যান্য সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে।বাজারে কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল। গত দুই সপ্তাহে এ দাম কেজিতে ২০ টাকা কমে ১৭০–১৮০ টাকা হয়েছে। আর ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দামও প্রতি ডজন ১০ টাকা কমে ১৫০ টাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা