• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
বিক্ষোভ চলতে থাকলে কারখানা বন্ধ রাখার ঘোষণা পোশাক মালিকদের কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে ট্রাম্প, পুতিন ও শি আগামী সপ্তাহে চীনে যৌথ বৈঠকের পরিকল্পনা করছেন সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ,ব্যানারে আগুন পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ' যুক্তরাষ্ট্রে যোগাযোগব্যবস্থায় ত্রুটি কারণে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা গ্রিসকে ৭ গোলের লজ্জা দিয়ে কোয়ার্টার ফাইনালের পথে নেদারল্যান্ডস, জিতল জার্মানিও

পাতার স্তূপ সরাতেই গৃহবধূকে কামড় দেয় গোখরা সাপ, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় বোতলে ভরে আনা হয় জীবন্ত সাপটিকেও।গতকাল শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে সাপের কামড়ে আহত হন শান্তা। তিনি ওই এলাকার সায়েম হোসেনের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরাচ্ছিলেন শান্তা বেগম। এ সময় সেখান থেকে সাপটি বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়। শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে ভরে শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান তাঁরা। আসিবুল হাসিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাপটি বিষধর গোখরা জাতের। শান্তার চিকিৎসা চলছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।শান্তার এক স্বজন বলেন, কোন সাপে কামড়েছে—তা চিকিৎসককে দেখিয়ে সঠিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিতের জন্যই তাঁরা সাপটি বোতলে বন্দী করে হাসপাতালে নিয়ে এসেছেন।সাপটি বিষধর গোখরা জাতের বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসিব। তিনি গতকাল রাতে বলেন, শান্তার চিকিৎসা চলছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা