• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা

হেগসেথকে ছাড় দেবে না ডেমোক্র্যাটরা

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করতে মার্কিন কংগ্রেসে তোলা প্রস্তাব পাস হয়নি। ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা এ প্রস্তাব তুলেছিলেন। তবে বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, এ তো কেবল শুরু। হেগসেথকে অভিশংসনে সম্ভাব্য সবকিছু করবেন তাঁরা।গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়ের পর থেকেই ‘যুদ্ধমন্ত্রী’ হেগসেথকে অপসারণের দাবি উঠতে শুরু করে। রিপাবলিকানদের মধ্য থেকেও কেউ কেউ হেগসেথের পদত্যাগ দাবি করছেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে অপসারণের বিপক্ষে।এ পরিস্থিতিতে হেগসেথকে অভিশংসনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব তোলেন কেন্টাকির ট্রাম্পবিরোধী রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি। তিনি হেগসেথের বিরুদ্ধে কংগ্রেসের অনুমোদন না নিয়ে ইরান যুদ্ধ শুরুসহ আট অভিযোগ তুলেছেন।টমাস ম্যাসির প্রস্তাবটির বিপক্ষে ভোট পড়েছে ২১১টি। পক্ষে ভোট দিয়েছেন ২০৪ জন। প্রতিনিধি পরিষদের মোট সদস্য ৪৩৫ জন। তবে গত এপ্রিলে দুজন (একজন রিপাবলিকান ও একজন ডেমোক্র্যাট) পদত্যাগ করায় বর্তমান সদস্যসংখ্যা ৪৩৩। প্রস্তাবটি পাস হতে ২১৭ জনের সমর্থন দরকার হতো। তবে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটিতে অংশ নেননি ১৮ জন। তাঁদের মধ্যে ডেমোক্রটিক পার্টির হলেন ১১ জন। আর বাকি ৭ আইনপ্রণেতা রিপাবলিকান পার্টির।জানুয়ারিতে কংগ্রেসের হিসাব-নিকাশ বদলে যেতে পারে। কারণ, ৩ নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে জয় পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এখন ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে কংগ্রেস। জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ যাবে ডেমোক্র্যাটদের হাতে।অবশ্য নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাব পাস হলেই হেগসেথ পদচ্যুত হবেন না। নিম্নকক্ষে প্রস্তাব পাসের পর তা যাবে উচ্চকক্ষ সিনেটে। সেখানে প্রস্তাবের পক্ষে ১০০ সিনেটরের দুই-তৃতীয়াংশের ভোট দরকার হবে। তবে সিনেটে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও দুই-তৃতীয়াংশ আসন নেই।পিছু না হটার ইঙ্গিত বিরোধীদেরপ্রস্তাবটি প্রতিনিধি পরিষদে পাস না হওয়ার প্রতিক্রিয়ায় টমাস ম্যাসি বলেন, ‘আমি এতে অবাক হইনি, তবে মর্মাহত হয়েছি।’ এদিকে অভিশংসনের এমন প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ একে একটি ‘প্রহসন’ ও ‘ষড়যন্ত্রমূলক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে পদচ্যুত করতে ডেমোক্র্যাটদের অভিশংসন চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিনিধি পরিষদের বর্তমান বিরোধীদলীয় নেতা ও জানুয়ারিতে গঠন হতে যাওয়া কংগ্রেসের সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস। তিনি বলেন, ‘হেগসেথের অভিশংসন প্রস্তাবের বিষয়ে কী ঘটেছে বা কী ঘটেনি, তা নিয়ে আমি আমার দলের কারও সঙ্গে এখনো বিস্তারিতভাবে কথা বলিনি। তবে এখানেই এর শেষ নয়, বরং সবে শুরু।’জানুয়ারিতে কংগ্রেস তাঁদের নিয়ন্ত্রণে এলে পিট হেগসেথের অভিশংসন কেউ আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন কলোরাডোর কংগ্রেসম্যান পিটারসেন। তিনি বলেছেন, ডেমোক্র্যাটরা জানুয়ারিতে হেগসেথকে অভিশংসিত করবে। জনসন (স্পিকার) বা ট্রাম্প কেউই তাঁদের থামাতে পারবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা