• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান বিপদে পড়ে বড় ভাইয়ের বন্ধুকে ফোন, চার দিন আটকে রেখে ধর্ষণ কয়েদির পেট থেকে অস্ত্রোপচার করে বের হলো গ্যাসলাইটার, নেইল কাটার, স্ক্রু ও ইটের টুকরা পত্রিকা: 'পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা' চট্টগ্রামে এক পুলিশ সুপারের মুঠোফোন জব্দ, রয়েছেন নজরদারিতে সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ আকস্মিকভাবে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার তাঁর আকস্মিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে তিনি মাত্র দেড় বছর দায়িত্ব পালন করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দারচিয়েভকে ‘অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী’ হিসেবে উল্লেখ করেছে। দারচিয়েভকে ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারচিয়েভ।ইউক্রেনে রাশিয়ার হামলাকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর বিরোধ চলছিল। এমন পরিস্থিতির মধ্যে গত বছর তাঁকে ওয়াশিংটনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন।রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন দারচিয়েভ। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক ছিলেন।ইউক্রেনে ২০২২ সালে অভিযান শুরুর পর রাশিয়ার এই পদক্ষেপকে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ বলে উল্লেখ করেছিলেন দারচিয়েভ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা