• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
বিক্ষোভ-সংঘর্ষ চলছেই, পোশাক কারখানার পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্ক সরকার হিমালয়ে বড় বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে তিন লক্ষেরও বেশি মানুষ এইচএসসিতে এমন ভয়াবহ ফল বিপর্যয় কেন অশনিসংকেত নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, বিপুল মজুতের আশা ক্ষমতার দন্ধে পিষ্ট রাষ্ট্র …. ইলিয়াস হোসেন মাঝি মিল্টনকে আহ্বায়ক, জাহাঙ্গীরকে সদস্য সচিব করায় বিএনপির আনন্দ মিছিল ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বরিশালে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো

:বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার বসতঘর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া দশটার দিকে বৃদ্ধের নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত খালেক ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম সরদার জানিয়েছেন, বিল্বগ্রাম বাজারে বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন আব্দুল খালেক। সর্বশেষ গত সোমবার তাকে বাজারে দেখা গেছে। এরপর আর তাকে কেউ বাজারে দেখেননি। বুধবার সন্ধ্যায় তার (খালেক) বসতঘরের পাশ দিয়ে লোকজন যাতায়তের সময় দুর্গন্ধ পান। পরবর্তীতে স্থানীয়রা বসতঘরের কাছে গিয়ে ভেতর থেকে দরজা আটকানো দেখে থানা পুলিশকে খবর দেয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙ্গে বিছানায় পড়ে থাকা বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন। ওসি আরো জানিয়েছেন, বসতঘরে তিনি (খালেক) একাই বসবাস করতেন। তার এক ছেলে এবং এক মেয়ে ঢাকায় থাকেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা