• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী যে তিনভাবে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল আসতে পারে মোগল জাহাজে ডাকাতিতে জড়িত ব্যক্তির নামে নিউইয়র্কের সৈকত  সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘরের মাঝের সেই দুটি কবর বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারীকে কারাগারে পাঠানো নির্দেশ আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ কোটি টাকা ঘুষ চাওয়া প্রসিকিউটর দেশ ছেড়েছেন, চিফ প্রসিকিউটর বললেন নিষেধাজ্ঞা ছিল না

ফেসবুকে “গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা: বরিশালে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘গোপনে নয় ওপেনে ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আসাদ মোল্লা (৩০) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
তিনি ওই ইউনিয়নের তেরদ্রোন গ্রামের মৃত মোজাহার মোল্লার ছেলে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা নিজের ফেসবুক অ্যাকাউন্টে “আওয়ামী লীগ গোপনে নয় ওপেনে ঢাকা দখল করবে’ এমন একটি পোস্ট দেন। এর জেরে রোববার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আসাদ মোল্লাকে আটকের খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় আনা হয়। এ প্রসঙ্গে
উজিরপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসাদ মোল্লার বিরুদ্ধে আগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তারিখঃ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা